শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

যে পাঁচ রেকর্ডের স্বাক্ষী আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : পোল্যান্ডের সাথে জয়ে কেবল শেষ ১৬ নিশ্চিত করেনি আর্জেন্টিনা। সাথে বেশ কিছু রেকর্ডেরও ভাগিদার হয়েছে লিওনেল মেসির দল।

১. সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পাঁচটি ড্রিবল ও পাঁচটি সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি (৩৫ বছর ১৫৯ দিনে)। এর আগে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি ছিল ডিয়েগো ম্যারাডোনার, ১৯৯৪ বিশ্বকাপে তা করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে।

২. ২০০৬ বিশ্বকাপে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম একাদশে ছিলেন এনজো ফার্নান্দেজ (২১ বছর ৩১৭ দিনে)।

৩. ১৯৬৬ বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে নিজে পেনাল্টি উপহার দিয়ে নিজেই সেটা সেভ করার কীর্তি গড়েছেন পোল্যান্ডের ভয়চেক শেজনি। সর্বশেষ কীর্তিটা ছিল ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জোয়েল বাটসের।

৪. পোল্যান্ডের সাথে ম্যাচ দিয়েই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (২২টি)। আগের রেকর্ড ছিল দিয়াগো ম্যারাডোনার।

৫. ১৯৬৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস (১৩৭) দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন রদ্রিগো দি পল।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৪.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit