রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইতিহাস, ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনায় ৩ নারী রেফারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতারে জার্মানি ও কোস্টারিকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফ্রাপার্ট। আর সহযোগী রেফারি হিসাবে থাকবেন আরো দুই নারী নয়জা বাক ও কারেন ডিয়াজ। 

এই প্রথম বিশ্বকাপের আসরে দেখা যাবে এই দৃশ্য। ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনা করছেন তিন নারী রেফারি।

ইতোমধ্যেই একবার ইতিহাস তৈরি করেছেন ফ্রাপার্ট। গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে তিনি ছিলেন চতুর্থ রেফারি, যাকে এখন বলা হচ্ছে ফোর্থ অফিশিয়াল।

ফোর্থ অফিশিয়াল হওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু মূল রেফারি হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করা আরো অনেক বেশি কৃতিত্ব ও সম্মানের বিষয়। আর তার সঙ্গে দুই সহকারী রেফারিও নারী। ফলে পুরুষ ফুটবলারদের এক নারী রেফারি ও তার দুই সহযোগী কীভাবে সামলান, তা দেখার জন্য পুরো বিশ্বের নজর থাকবে ওই ম্যাচের দিকে।

ফ্রাপার্ট এর আগে ২০২০ চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেছেন। তার আগের বছর ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাময় ম্যাচ পরিচালনা করেছেন।

কাতারে ম্যাচ পরিচালনার জন্য মোট ৩৬ জনকে বাছাই করা হয়েছে। তার মধ্যে ফ্রাপার্ট ছাড়াও আছেন দুই নারী, রাওয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাসিতা।

সূত্র: ডিডব্লিউ, ফিফা

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৫.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit