রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারও বিসিএস পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।   

প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।    

গতকাল পিএসসির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের দুই হাজার ৩০৯টি পদে এবং নন-ক্যাডার নবম ও দশম-দ্বাদশতম গ্রেডের এক হাজার ২২টি পদে নিয়োগের লক্ষ্যে এ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এ বছরই প্রথমবারের মতো নন-ক্যাডার প্রার্থীদের পদ সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জন নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন চিকিৎসক।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া নন ক্যাডারে মোট ১ হাজার ২২ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯ম গ্রেডে ৫০৫ জন, ১০ম গ্রেডে ৬০ জন, ১১ ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit