সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কেশবপুরের সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর কেশবপুরে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিশ^াস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রভাষক রুবিয়া খানম ও অভিভাবক আব্দুস সাত্তার। আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী অর্ক পাল, তাহসিন জাহান আন্নি, জিনিয়া আফরিন শশী, সামিয়া ইয়াসমিন বুশরা, মারিয়া সুলতানা ইভা, লামিয়া খান শিমু প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন অর্ক পাল। সংগীত পরিবেশন করেন তপস্যা ভৌমিক ও আবু সুফিয়ান।

 

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৩.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit