রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে সামানগানের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিতি জাহদিয়া মাদ্রাসায় এ বিস্ফোরণ ঘটে।

সামানগানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, প্রাদেশিক রাজধানী আইবাকে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

তিনি জানিয়েছেন, এ মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশোনা করে। তবে এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের মেঝেতে অনেক দেহ পড়ে আছে। ঘটনাস্থলে জায়নামাজ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল জাজিরার পক্ষ থেকে এসব ভিডিও ও ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার একজন চিকিৎসক।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কিউএনবি/বিপুল/ ৩০.১১.২০২২/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit