বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

মনিরামপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৬০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন পলাশ। সভায় ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার (ভুমি) আলী হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ বিএম রবিউল ইসলাম ফারকী, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমরেড গাজী আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, পাবলিক লাইব্রেরির সম্পাদক প্রভাষক নূরুল হক, ইউপি চেয়ারম্যান জহুর আহম্মেদ, আইয়ুব গাজী, সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit