বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

জাসিন্দা আর্ডান-সানা মারিনকে প্রশ্ন করে বিপাকে সাংবাদিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ড সফরে গেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে দুই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বিপাকে পড়েছেন এক সাংবাদিক। তার প্রশ্নটাও ছিল অন্যরকম। তিনি জিজ্ঞেস করেছিলেন, অনেক মানুষই হয়তো ভাবছে যে আপনা দুজনে সমবয়সী হওয়ায় সাক্ষাৎ করেছেন, এছাড়া অনেক মিলও রয়েছে।

সঙ্গে সঙ্গেই ওই সাংবাদিককে থামিয়ে দেন জাসিন্দা। তিনি প্রশ্ন করেন পুরুষ নেতাদেরও একই প্রশ্ন করা হয় কী না? জাসিন্দা বলেন, বারাক ওবামা ও জন কী-কে কেউ এই প্রশ্ন করেছে কি না যে সমবয়সী হওয়ার কারণেই তাদের সাক্ষাৎ হয়েছে? শুধু লিঙ্গগত দিক দিয়ে মিল থাকার কারণেই দুজন নারী সাক্ষাৎ করে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন কী সমবয়সী। তাদের দুজনেরই জন্ম ১৯৬১ সালের আগস্টে। তবে জাসিন্দার জন্ম ১৯৮০ সালে এবং সানা মারিনের জন্ম ১৯৮৫ সালে। 

সানা মারিনও জাসিন্দার কথার সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের প্রধানমন্ত্রী, সেজন্যই এ সাক্ষাৎ’। উল্লেখ্য, নিউজিল্যান্ডে এটি সানা মারিনের প্রথম রাষ্ট্রীয় সফর। এর আগে কোনো ফিনিশ প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করেননি।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit