বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় সুমন ভূঁইয়ার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৩১ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ  উপ-নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সুৃমন আহম্মেদ ভূঁইয়ার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনতার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মোঃ তোফাজ্জল ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী করিম ভুঁইয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফজাল হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ হালিম মৃধা, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ সানাউল্লাহ সানি ও আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনতা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় সুমন ভূঁইয়া অভিযোগ করে বলেন, একদিকে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভূল বুঝানো হয়েছে। অন্যদিকে টাকার বিনিময়ে মনোনায়ন বানিজ্য করে কৌঁশলে আমাকে নৌকার প্রতীক থেকে বাদ দেয়া হয়েছে। আমি আমার জন্য নই, জনগণের জন্য রাজনীতি করি। চাইলেই আমাকে জনগণের কাছ থেকে বিছিন্ন করা যাবে না কারণ এ সুমন একদিনে তৈরি হয়নি। আমি প্রথমে ছাত্রলীগ পরে যুবলীগ আজ আওয়ামীলীগ রাজনীতি করছি। জনতার সম্মতিতেই আমি আগামী ২৯শে ডিসেম্বর উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ জনতার বিপুল ভোটে আমি জয়লাভ করবো।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit