রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পুতিন শিগগিরই দেখবেন ফিনল্যান্ড- সুইডেন ন্যাটোর সদস্য হয়ে গেছে: স্টলটেনবার্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনেকে ন্যাটো জোটভুক্ত করার কথা জানিয়ে বলেছেন, ন্যাটো সদস্য হিসেবে ইউক্রেন একদিন যোগ দেবে। যুদ্ধে ইউক্রেনকে সহায়তা বাড়ানোর বিষয়ে রোমানিয়ায় বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে স্টলটেনবার্গ ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার কথা পুনর্ব্যক্ত করেন।

ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটোর দরজা খোলা। ন্যাটোভুক্ত হতে বাধা দিতে রাশিয়ার কোনো ভেটো দেওয়ার ক্ষমতা নেই। উত্তর মেসেডোনিয়া, মন্টেনেগ্রোর জোটভুক্ত হওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে স্টলটেনবার্গ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই দেখবেন ফিনল্যান্ড ও সুইডেনও ন্যাটো সদস্য হয়ে গেছে। রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় গত এপ্রিল মাসে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোভুক্ত হওয়ার জন্য আবেদন করে।

স্টলটেনবার্গ বলেন, যতদিন লাগবে তত দিন ইউক্রেনকে সহায়তা করা হবে। আমরা সরে আসব না। ইউক্রেনকে সহায়তার মূল লক্ষ্য হচ্ছে পুতিন যেন জিততে না পারেন। আলোচনার জন্য সঠিক শর্ত দিতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit