শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। একইসঙ্গে গতকাল ডিএসইতে সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২১২ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে দুই হাজার ২০০ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৮৪১টি শেয়ার ৮৫ হাজার ৪৬৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ২৪০টির দর।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ১০ হাজার ৯৭৫ দশমিক ১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১৮ হাজার ৩১৮ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত ছিল ৮২টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২ লাখ টাকার, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩২ লাখ টাকার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit