বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে যা বললেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তীক্ত অতীত পেছনে ফেলে বর্তমানে সিনেমা ও পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তবে এসবের বাইরে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় এই অভিনেত্রীকে।

মঙ্গলবার রাত ১২টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে তিনি লেখেন— ‘যদি একজন মানুষ গভীরভাবে এবং পাগলের মতো আপনাকে ভালোবাসে, তা হলে তাকে আপনার থেকে কেউ চুরি করতে পারবে না। যদি তার চোখ দুটোয় শুধু আপনি থাকেন, তা হলে অন্য কোনো নারী তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না।’

‘একজন মানুষ যদি আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার মনকে তার নিজের মনে করে, তা হলে সে কখনোই হতাশ করবে না আপনাকে। সে কখনোই আপনার সঙ্গে অসৎ আচরণ করবে না এবং প্রতারণা করবে না। তিনি যদি সত্যিই আপনাকে ভালোবাসেন, তবে আপনার কষ্ট বুঝবেন এবং তার ভালোবাসা দিয়ে নিরাময় করবেন আপনাকে।’

তিনি লেখেন, ‘সেই মানুষটি যদি আবেগতাড়িত থাকেন এবং আপনার অনুভূতির প্রতি যত্নবান হয়ে থাকেন, তা হলে তিনি কখনোই এমন কিছু করবেন না, যা কাঁদায় আপনাকে। তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না আপনাকে এবং কখনোই আপনাকে চোখে অশ্রু নিয়ে বিছানায় যেতে দেবেন না।’

সবশেষ অভিনেত্রী লেখেন— ‘একজন মানুষ সত্যিই ভালোবাসলে সে চিরদিন আপনার পাশে থাকবে এবং পৃথিবীর কোনো কিছুই আপনার প্রতি থেকে তার অনুভূতি ও ভালোবাসা পরিবর্তন করতে পারবে না।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit