সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

উত্তরপ্রদেশে আগুন লেগে একই পরিবারের ৬ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমের জেলা ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। কারখানাসংলগ্ন ভবনটির নিচ তলায় বসবাস করতেন তারা। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবারকে দুই লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit