মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ৩০ নভেম্বর, রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। নিজের মধ্যে উত্সাহ আনুন। জেদের বশে কোনো কাজ করবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মকর : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় মানসিক অস্থিরতার কারণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।

কুম্ভ : আগের তুলনায় মানসিক চাপ কমবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসতে পারে। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে

মীন : কোনো শুভ সংবাদ পেতে পারেন। ইচ্ছানুসারে কাজের স্বাধীনতা পাবেন। কোনো পদস্থ ব্যক্তির আনুকূল্য লাভ হতে পারে। বন্ধুর সঙ্গে ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারবেন।

মেষ : দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে স্থবিরতা দেখা দিতে পারে। স্থির বুদ্ধির দ্বারা সময়ের মোকাবেলা করুন। ভালো থাকুন।

বৃষ : কোনো খবর উত্সাহিত করবে। ব্যাবসায়িক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাগমের নতুন পথ পেতে পারেন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। চিন্তা ও কাজে গতিশীলতা প্রয়োজন।

মিথুন : কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

কর্কট : বিদেশ যাত্রার জটিলতা দূর হবে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে পারবেন। পারিবারিক সম্প্রীতি অটুট রাখতে আপনাকে কুশলী থাকতে হবে। সতর্ক থাকতে হবে।

সিংহ : আপনার কাজে অন্যকে উত্সাহিত করতে পারবেন। কোনো বন্ধুর সমস্যায় চিন্তিত থাকতে পারেন। ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া এড়িয়ে চলুন।

কন্যা : কোনো অংশীদারি কাজে অগ্রগতি হতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে দিনটি শুভ। ব্যবসা মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।

তুলা : কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। প্রতিপক্ষ সক্রিয় থাকতে পারে। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। কথোপকথনে ধৈর্য ধরুন। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন। সুস্থ থাকুন।

বৃশ্চিক : অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। আর্থিক সাহায্য মেলার আশ্বাস পাবেন। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit