সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আজ (৩০ নভেম্বর)। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ঈ-নোমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ‘আগামী ৬ ডিসেম্বর, ২০২২, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের ৩০ নভেম্বর (বুধবার) হতে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।’বিজ্ঞপ্তিতে তথ্যাদি ও কাগজপত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit