মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড আর গুঞ্জন, দুটি শব্দ মিলেমিশে একাকার। বিশেষ করে নামটা যখন ক্যাটরিনা হয়, তখন তো গুঞ্জনের সীমা থাকেই না। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সাথে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন শোনা যাচ্ছে। মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন- এমন অনেক মন্তব্য ভেসে বেড়ায় নিয়মিত। সম্প্রতি ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠল!

নিজের আসন্ন সিনেমার শুটিং শেষ করে সোমবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। ফেরার পথে একটি বড় আকারের কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

kalerkantho

কমলা রঙের ওড়নার সঙ্গে মিলিয়ে পরা বেইজ কুর্তায় বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি এবং ভিডিও শেয়ার হওয়ার পরপরই ফের নতুন করে তাঁর গর্ভাবস্থার গুজব ছড়াতে শুরু করে। যেহেতু ক্যাটরিনাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাক দেখা গেছে, ভক্তরা অনুমান করছেন যে অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। অনেকেই ছবিগুলো শেয়ার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তবে কি সত্যিই মা হতে চলেছে ক্যাটরিনা? নেটিজেনরাও বিভিন্ন পোস্টে নিজেদের মন্তব্য করে যাচ্ছেন। তাদের মতে, অভিনেত্রী প্রেগন্যান্ট। আর এ কারণেই ভারী কোনো শুটিং তিনি করছেন না। পোশাকেও পরিবর্তন এনেছেন।  যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনোরকম বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

kalerkantho

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে হরর-কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’-এ। ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাকে শীঘ্রই সালমান খানের সাথে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসমাস’-এ দেখা।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit