বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

গ্যারেথ বেলদের কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড।

ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি কিক পায় হ্যারি কেইনের দল। মার্কাস রাশফোর্ড ফ্রি কিকে বাম কোনা দিয়ে বল ঢুকিয়ে দেন ওয়েলসের জালে। ৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ওয়েলস। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন হ্যারি কেইন। সেখানে থাকা ফিল ফোডেন দারুণ ক্রস শটে গোল করেন।

৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit