বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফুটবলযুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আল থুমামা স্টেডিয়ামে। ম্যাচটি ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৩৮তম মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। মাঝমাঠ থেকে বাঁ দিকে দারুণ এক ক্রসে বল পান ডেস্ট। হেড দিয়ে তিনি ঠেলে দেন ডি বক্সের মাঝে। সেখানে থাকা পুলিসিক পাঠিয়ে দেন ইরানের জালে। গোল দিতে গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে।

গোলের মিনিট কয়েকের জন্য মাঠ ছাড়েন পুলিসিক। ৪৪ মিনিটে আবার ফিরে আসেন। পুলিসিকের করা ওই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। ৭ পয়েন্ট পেয়ে গ্রুপসেরা ইংল্যান্ড। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit