বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ঢাবি’র ৪ শিক্ষার্থীর ডিরেক্টরস অ্যাওয়ার্ড লাভ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৯ ও ২০২০ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে ‘ডিরেক্টরস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার অধ্যাপক  মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। 

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- আশরাফুল কিবরিয়া, ফাতেমাতুজ জোহরা, ঐশী এরাত্রিকা এবং মো. ইহতেশাম হাসান। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মবিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit