শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

দিনাজপুরে কৃষকদের ভাগ্য উন্নয়নে ভুর্তকিমূল্যে আধুনিক যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৭০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছে। কৃষক বাচলে বাংলাদেশ বাচবে উল্লেখ করে আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রেখেই আবাদ করা হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে।

কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সহযোগিতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকিমুল্যে কম্বাইন হারভেস্টার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগার কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, এ্যাসিল্যান্ড সাথী দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, মোকছেদ রানা, আহচান হাবিব সরকার, মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। উল্লেখ, বিতরন অনুষ্ঠানে ৭টি কম্বাইন হারভেস্টার, ১টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৩টি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ কৃষি যন্ত্র বিতরন করা হয়।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit