শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ফুলবাড়ী খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধনের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা ধান ও চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য কৃষক প্রতিনিধি অম্বরীশ রায় চৌধুরী সহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্যগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৮ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪২ টাকা কেজি দরে সরাসরি ক্রয় করবেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit