শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ থেকে অংশ নিয়ে রেদওয়ান ইকবাল রাফি গোল্ডেন এ প্লাস পেয়েছে।
তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে। তার বাবা জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার ইকবাল হোসেন আনা এবং মা সেলিনা বেগম হেপী।
উল্লেখ্য, রেদওয়ান ইকবাল রাফি পিইসি ও জেএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিলো। রাফি একজন মানবিক গুণাবলীসম্পন্ন আলোকিত মানুষ হতে চায়। সে সবার নিকট দোয়াপ্রার্থী।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪২