বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

লালপুরে বনিক সমিতির সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর বাজার বনিক সমিতির সভাপতি (সার্জেন্ট অবঃ) ও  আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে রঘুনাথপুর বাজার বনিক সমিতি এবং এলাকাবাসি। সোমবার বিকেলে উপজেলার রঘুনাথপুর বাজারে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রঘুনাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সদস্য শাহীনুল ইসলাম শাহীন, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, রওশনারা বেগম,রেজাউল করিম,আমিনুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২১ নভেম্বর সোমবার সন্ধায় গরু চোর মিঠুনকে (২২) রঘুনাথপুর বাজারে চাকু সহ আটক করে মারধরের ঘটনায় মিঠুনের বাবা বাদি হয়ে আব্দুল মান্নান সহ ৮ জনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা করলে ২৬ নভেম্বর বিকেলে রঘুনাথপুর বাজার থেকে আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বক্তারা অবিলম্বে বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit