শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সাংবাদিক আহমেদ আবু জাফরের কণ্যা জেরিন এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫

গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি  প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৯৫ Time View
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি  প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের কন্যা সুস্মিতা আহমেদ জেরিন তিন বিষয়ে একশ করে নম্বর পেয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ সফলতা অর্জন করে।

জেরিন প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। বিষয় গুলোর মধ্যে অংকে ১০০, উচ্চতর গণিতে ১০০ ও ফিজিক্সে ১০০ নম্বর সহ কেমিস্ট্রি ৯৭, বায়োলজিতে ৯২, ইংরেজি দুটিতে ১৯২ ও বাংলা দুটিতে ১৮২ নম্বর পেয়েছে। জেরিন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী।

কম্পিউটার বিজ্ঞান নিয়ে লেখাপড়া করতে আগ্রহী। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশিলিষ্ট শিক্ষকদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit