শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

উপ মহাদেশে শেখ হাসিনার মত মানবিক প্রধানমন্ত্রী আর নেই নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীএমপি

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, উপ মহাদেশে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মত মানবিক প্রধানমন্ত্রী আর নেই। তিনি সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন। সেই কারনেই বোচাগঞ্জ উপজেলার মানুষের জন্য আগাম শীত বস্ত্র পাঠিয়েছেন। একজন মানবিক প্রধানমন্ত্রী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী আর পাইনি।

তিনি আরো বলেন, অনেকেই বলছেন দেশের অর্থনীতি নাকি ভেঙ্গে পড়েছে। আসলে তা নয় বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ আছে। সমৃদ্ধ আছে বলেই শীত আসার আগেই প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠিয়েছেন। দেশের অর্থনীতি চাঙ্গা আছে বলেই প্রধানমন্ত্রী চট্রগ্রামে কর্নফুলিতে ট্যানেল নির্মান সম্পন্ন করেছেন, দেশের বিভিন্ন স্থানে একসাথে একশতটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বিএনপি জামাত দেশের মানুষের জন্য কিছুই করে নাই, তারা শুধু লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি দেশকে অসস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। তাদের সাথে দেশের মানুষ নেই। দেশের মানুষ আওয়ামী লীগের সাথেঢ় রয়েছে। মানবিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই ১১ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ও তাদের ছেলেমেয়ে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন।

গতকাল ২৭ নভেম্বর রবিবার বিকালে সেতাবগঞ্জ মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি- প্রতিনিধি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit