বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “কর্মসংস্থান ও ভোটাধিকার সংগ্রামে জেগে ওঠো তারুন্য” এ শ্লোগানকে সামনে রেখে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তেন বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবীদ ও কমরেড মনিসিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাকেন, যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুম, সদস্য আসাদুল ইসলাম আজিম, জেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সম্পাদক রুপন কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খাঁন, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন প্রমুখ।

সম্মেলনের ২য় পর্বে শুক্রবার রাতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মোঃ নজরুল ইসলামকে সভাপতি, মোঃ রমজান আলী সরকারকে সাধারন সম্পাদক ও মোঃ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit