শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

গ্যাস সংকট কাটবে জানুয়ারিতে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশেও গ্যাস সংকট দেখা দিয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মূলত এই কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সাময়িক সমস্যা, আগামী জানুয়ারি মাসে পরিস্থিতি উন্নতি হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এক্সপোর আয়োজন করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা বর্তমানে যেসব সমস্যা মোকাবিলা করছে তার সমাধানের লক্ষ্যে শিগগিরই একটি সভা করব। সেখানে সব ব্যবসায়ীরা থাকবেন। আমরা চাই-সমস্যাগুলো চিহ্নিত করে তার একটা খসড়া প্রধানমন্ত্রীর কাছে দিতে। সরকার সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করছেন। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। দেশে উৎপাদিত হওয়া সিরামিক পণ্য চাহিদার ৮৫ ভাগ পূরণ করছে। ৫০টি দেশে এক বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি যাতে আরো বাড়ানো যায়, সেলক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে তিনি জানান।

বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশে ইতোমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি শিল্প-কারখানা প্রতিষ্ঠিত। স্থানীয় বাজারে বিক্রির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ।

তিনি জানান, বর্তমানে এই খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এবার দিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় সিরামিক এক্সপো হচ্ছে। এতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিসিএমইএ আয়োজিত তিন দিনব্যাপী এশিয়ার অন্যতম এই সিরামিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit