মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দারুল আজহার সিলেটের বিজ্ঞান মেলা ২২ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, “জ্ঞান-বিজ্ঞানের সূচনা যাদের হাতে হয়েছে, সেসব মুসলিম বিজ্ঞানীদের মতো দারুল আজহারের সন্তানরাও একদিন গড়ে উঠবে জাতির সম্পদ হয়ে। শুধু ক্লাসের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, তা হয়না! গভীর অধ্যবসায় এবং গবেষণায় একদিন তারাও হবে যুগের ইবনে সীনা, ইবনে হাইযান। আমি এই মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সেই আশাই করি।”

গত ২৩ নভেম্বর বুধবার দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে নগরীর শাহজালাল উপশহরস্থ মাঠে আয়োজিত বার্ষিক বিজ্ঞান মেলা ২০২২ সম্পন্ন হয়েছে। বিজ্ঞানের নানা প্রজেক্টে সজ্জিত হাজার হাজার দর্শকে জমজমাট এই মেলা উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান। দারুল আজহার সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা’র সভাপতিত্বে এবং আইসিটি প্রভাষক ইহসানুল হক হৃদয় ও খ্যাতিমান উপস্থাপক মাওলানা আলী হুসাইন খান ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আজহার ফাউন্ডেশন বাংলাদেশের ম্যানেজিং ট্রাস্টি ও উত্তরা প্রধান ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার বলেন, একটি সুমহান লক্ষ্য ও মিশন নিয়ে কাজ করছে দারুল আজহার। দেশ, জাতি, কওম ও মিল্লাতের জন্য উপযোগী, দেশপ্রেমিক একটি প্রতিভাবান প্রজন্ম গড়াই এই প্রতিষ্ঠানের মিশন। এই প্রতিষ্ঠান কোন বাণিজ্যিক প্রজেক্ট নয়। ইহ-জাগতিক, সামাজিক নেতৃত্বের যোগ্যতা ও আখেরাতের জবাবদিহিতার ভীতি সম্পন্ন একটি তাকওয়াবান প্রজন্ম সৃষ্টির মহান চেষ্টা ও মিশনের নাম দারুল আজহার। তাই এ প্রতিষ্ঠানকে আপনারা ভালোভাবে জানুন এবং সন্তানকে এখানে দিন।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সুলাইমান আহমদ হুজাইফার স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলম। দারুল আজহার মডেল মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের প্রজেক্টসমুহে দর্শকমাতানো ইন্টারেস্টিং প্রজেক্ট “মনিটরিং ড্রোন” এর পর ছিলো “ট্রাফিক কন্ট্রোলিং রোবট”।

বিজ্ঞান মেলার স্টলে দারুল আজহার মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রদর্শন করে মোট ২৮টি বিভিন্ন প্রযুক্তি! তন্মধ্যে উল্লেখযোগ্য হল, ডিএএমএম মনিটরিং ড্রোন (পদার্থ বিজ্ঞান), ট্রাফিক কন্ট্রোলিং রোবোট (ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স সায়েন্স), লাইট ফলোয়ার রোবট, (আর্টিফিশিয়াল সায়েন্স), অবসট্রাকল ডিটেক্টেড রোবট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স), রোবটিক আর্মস (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সায়েন্স), ফায়ার এলার্ম (পদার্থবিজ্ঞান), অডিও এমপ্লিফায়ার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স), বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন (পদার্থবিজ্ঞান ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স), স্পিড কন্ট্রোলিং টেকনোলজি (পদার্থবিজ্ঞান ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স), ট্রাস্ট ব্রিজ (পদার্থবিজ্ঞান), জাহাজ ও এয়ার কুলার (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স), পৃথিবী ঘূর্ণন ও ওয়াটার এর্লাম (পদার্থবিজ্ঞান), দ্রবণ ও নিউটনের সূত্র (পদার্থবিজ্ঞান), সৌরজগতের মডেল ও ইট ভাটা (রসায়ন), ঘনত্ব ও আলোক বর্ণ (রসায়ন), ডি.এন.এ ও আর্ট (জীববিজ্ঞান) আর্ট (জীববিজ্ঞান) রোবট্রিক্র ও হলোগ্রাম (পদার্থবিজ্ঞান), এ.টি.এম ও বায়োগ্যাস (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স) ইত্যাদি।

এছাড়া স্টেজ পারফরম্যান্সে ছিল ছাত্রদের ইংলিশ, এরাবিক বক্তৃতা, ডায়লগ, ক্নিরাত, কোরাস সংগীত, নাটিকা, অভিনয়, নুরানী প্রদর্শনী, আবৃত্তি ইত্যাদি দক্ষতা প্রদর্শন। বিজ্ঞান মেলায় বিকাল ৩টা থেকে রাত দশটা পর্যন্ত ছিল দর্শকদের ধারাবাহিক আগমন। এবারের বিজ্ঞান মেলা ছুঁয়ে যায় আগত সকল দর্শকদের হৃদয়-মন। প্রজেক্ট নির্মাণে সুপারভাইজিং করেন আইসিটি শিক্ষক ইহসানুল হক হৃদয় আ সাইন্সের শিক্ষক আরিফুল হক সোহান। আগত অভিভাবক, সুধী শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পদভারে মুখরিত ছিল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আজহার শিল্পী গোষ্ঠী ও অতিথি শিল্পীরা। তেলাওয়াত পরিবেশন করে দারুল আজহার মাদ্রাসার ক্ষুদে হাফেজ ক্বারীগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ওসমানী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তোফায়েল আহমেদ, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের গভর্নিং বডির পরিচালক ও বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এ এস এম জি কিবরিয়া, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের গভর্নিং বডির পরিচালক ও সুপ্রিম ফার্নিচারের সত্ত্বাধিকারী মুহাম্মদ জসীম উদ্দীন, জেনারেল কাউন্সিল সদস্য জাহাঙ্গীর হোসেন সুমন ও মাওলানা আব্দুল কাদির, আল আরাফাহ ব্যাংকের সিনিয়র অফিসার আখলাকুল মাওলা বাহার, বিশিষ্ট চিকিৎসক ডা. শাফিয়া সুলতানা মারদিয়া, বিশিষ্ট ব্যাংকার তাহরিমা হক জনি, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা এনামুল করীম জুনাইদ, বিজয় বাংলা সম্পাদক মাওলানা নিজামুদ্দীন মিসবাহ, জামেয়া জিন্নুরাইন সিলেটের প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, ব্যাংকার তাফহিমুল হক, তরুণ আলেম মাওলানা আহমদ জাকারিয়া, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা রুহুল আমীন, সাইফুল ইসলাম জলীল, লিটন আহমদ জুম্মান, রুহুল আমিন, মোস্তফা আহমদ সোহান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মনজুরে মাওলা বলেন, একটি প্রত্যাশিত কোয়ালিটিসম্পন্ন প্রজন্ম গড়তে আমরা সকলের সহযোগিতা চাই। সমাপনী অধিবেশনে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট আবিষ্কারের উপর বিজ্ঞ পরিদর্শকদের দেয়া মার্কের ভিত্তিতে ১ম, ২য়, ৩য় সহ বিশেষ পুরষ্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit