সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুর্গাপুরে সদ্য প্রয়াত মেয়রের স্মরণে দোয়া ও গণভোজ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সদ্য প্রয়াত জননন্দিত মেয়র আলা উদ্দিন আলাল এর স্মরণে এক দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সদস্য ও প্রয়াত মেয়রের স্ত্রী সুরমী আক্তার সুমি সকল শ্রেনী-পেশার মানুষের সম্মানে এ গণভোজের আয়োজন করেন।

তেরী বাজার এলাকার বাসভবন চত্ত্বরে আয়োজিত গণভোজে অন্যান্যদের মধ্যে উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গণি তালুকদার, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলরবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম নেতৃবৃদ, শ্রমিক ও পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে প্রয়াত মেয়রের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া‘র আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য: মেয়র আলা উদ্দিন আলাল গত ১৯ অক্টোবর ২০২২, ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দ্ররিদ্রদের চিকিৎসার ব্যায়, বিয়ে-সাদীর ব্যায়, দরিদ্র শ্রেনীর শিক্ষার্থীদের সহায়তা করে নজির স্থাপন করে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit