শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

মারা গেছেন ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার সেই অভিনেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে আর নেই। বুধবার রাতে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত ১৫ দিন ধরেই পুনের ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বুধবার সকালে হাসপাতালের ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল তার অবস্থা বেশ সংকটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, তার মরদেহ আপাতত পুনের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

শুধু বিক্রমই নন, তার পরিবারের অনেক সদস্যই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা চন্দ্রকান্ত গোখলে ছিলেন মারাঠি ছবি ও থিয়েটারের অভিনেতা। তার দাদি ছিলেন অভিনেত্রী। বিক্রমও মারাঠি সিনেমা জগতে জনপ্রিয় ছিলেন। বিক্রম তার স্ত্রীর সঙ্গে পুনেতে থাকতেন। সেখানে একটি অভিনয়ের স্কুলও চালাতেন তিনি।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে দর্শক সম্প্রতি ‘নিকম্মা’ ছবিতে দেখেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেঠী এবং অভিমন্যু দাশানি।

‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিক্রম। ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’-সহ আরও ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মারাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন ভারতে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit