শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আব্দুর রকিব’র পক্ষ থেকে খাদ্য বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী’র পক্ষ থেকে সিলেট নগরীর বাগবাড়ীস্থ ছোটমনি নিবাসে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টার সময় সিলেট নগরীর ছোট নিবাস এর কর্মকর্তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আমিরুল হক সলিড, সিলেট জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এলিন শেখ, সিলেট জেলা ছাত্রদল সহসাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, জেলা জিয়া পরিষদ সভাপতি সুবেল আহমদ, জেলা ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক একরামুল হক তালুকদার, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব আহমদ মুক্তা সহ প্রমুখ।

 

 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit