বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন: রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রুশ প্রেসিডেন্ট দপ্তরের তিনটি অসমর্থিত সূত্রের বরাতে ভেদোমস্তি নিউজপেপার এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর রাশিয়া ‘মা’ দিবস উদযাপন করবে। এদিন পুতিন ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে ক্রেমলিন এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাদের পরিবারের কাছে নিবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ‘প্রিয় বন্ধু ও সহকর্মীরা, আজ আমি  ‘বিশেষ অভিযান’ এ অংশ নিতে সেনাদের পরিবারের কাছে আবেদন জানাই। আমি সেনাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের কাছেও নিবেদন জানাতে চাই। আমরা কী জন্য যুদ্ধ করছি সেটা তাদের বুঝতে হবে।’ ইউক্রেন রাশিয়ার দাবি করে পুতিন বলেছিলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে পশ্চিমারা রাশিয়া ভাঙতে চাচ্ছে।

ইউক্রেনের দোনবাস অঞ্চল চিরদিনের জন্য রাশিয়ার নাগরিকদের হবে ঘোষণা দিয়ে পুতিন বলেছিলেন, ওই অঞ্চলের শহর এবং গ্রামগুলো আমরা পুনঃনির্মাণ করব। কিয়েভ কর্তৃপক্ষকে রুশ ফেডারেশনে যুক্তের বিষয়টি সম্মান জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, এটা শান্তির একমাত্র উপায়। রাশিয়া যেকোনো উপায়ে তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করবে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit