বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

লালপুরে শত্রুতার বলী আ’লীগ নেতার পাঁচ শতাধিক গাছ 

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৩৫ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে শত্রুতা করে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানের পাঁচ শতাধিক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২১ নভেম্বর ) রাতে উপজেলার বিজয়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত জরিফ আলীর ছেলে। বাগানের মালিক কামরুজ্জামান লাবলু জানান, আমি একজন ফল চাষি,বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা।

সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আমার ১১ বিঘা জমির ফলজ বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি, কার্টিমন আম ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া প্রভিতি ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, খবর পেয়ে বাগানটি পরিদর্শন করেছি, এটা একটি বিশাল ক্ষতি, সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে  তাহলে অবশ্যই আমার সেটা করব। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit