সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে? প্রেমিকাকে মার্সিডিজ উপহার দিলেন পান্ডিয়া

রাজধানীতে কোথায় বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ঢেউ লেগেছে বাংলাদেশের শহর থেকে গ্রামে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য চলছে নানা আয়োজন। বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়।

বড় পর্দায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখার মজাই তো আলাদা! তাই রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর উদ্যোগে ঢাকায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। এ ছাড়া মতিঝিলের ফুটবল ফেডারেশন ভবনের সামনের লনে, ধানমন্ডি রবীন্দ্রসরোবরে দেখানো হবে কাতার বিশ্বকাপ।

রাজধানীর নয়টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল মুজিব চত্বর, গুলশান-২-এর নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক ও খিলগাঁও তালতলা মার্কেটে খেলা দেখাবে ডিএনসিসি।

মহাখালীর তিতুমীর কলেজ চত্বরে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে কলেজটির মাঠে বসানো হয়েছে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের বিশাল আকারের এলইডি স্ক্রিন।

ঢাকার বাইরে বাফুফের উদ্যোগে চট্টগ্রামের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারেও বড় পর্দায় খেলা দেখা যাবে। এ ছাড়াও সারা দেশের বহু জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিক ছবির প্রদর্শনী বন্ধ রেখে দেখানো হবে বিশ্বকাপ।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit