বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

কাল শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ, প্রতিপক্ষ সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আর মঙ্গলবার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার। আগামীকাল বিকাল ৪টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসির উপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা সঙ্গী করেই লিওনেল স্কালোনির দল কাতারে খেলতে এসেছে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের সামনে এখন একটাই লক্ষ্য ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপটা নিয়ে দেশে ফিরে যাওয়ায়। পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসিও সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথমবারের বিশ্ব আসরের শিরোপা উঁচিয়ে ধরার আছেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবল যাদুকরের জন্য আশাটা মোটেই বাড়াবাড়ি নয়।

সর্বশেষ ১৯৮৬ সালে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে যখন আর্জেন্টিনা বিশ্ব আসরের শিরোপা জিতেছিল তখন মেসির জন্মও হয়নি।  ২০১৯ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে কাতারে খেলতে এসেছে আত্মবিশ্বাসী আলবে সেলেস্তারা। লাতিন অঞ্চলের বাছাইপর্বের কোন পরাজয়ের স্বাদ পায়নি স্কালোনির দল। সব প্রতিযোগিতায় শেষ পাঁচটি ম্যাচে তারা জয়ী হয়েছে।

সর্বশেষ জয়ী এই পাঁচ ম্যাচে কোন গোলও হজম করেনি আর্জেন্টিনা। বিপরীতে প্রতি ম্যাচে অন্তত তিনটি গোলসহ সর্বমোট ১৬ গোল দিয়েছে। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বুধবার তারা সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬’ থেকে বিদায় নিয়ে যতটা না হতাশা রয়েছে তার থেকে বেশি হতাশা রয়েছে টুর্নামেন্টে চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অথচ ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছিল আর্জেন্টিনা।

জার্মানির কাছে অবশ্য ১-০ গোলে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। কাতারে তাই গ্রুপ-সি’র সেরা দল হিসেবে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরবের উপরে থেকেই প্রথম পর্ব শেষ করতে চায় স্কালোনির দল। এদিকে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরব। কিন্তু ৫-০ গোলের পরাজয়ের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে এসে এবার প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ভাল ম্যাচ উপহার দিতে চায় এ্যারাবিয়ান ফ্যালকনসরা যদিও র‌্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা বিচারে আর্জেন্টিনা তাদের থেকে অনেক দুর এগিয়ে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit