শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

বাগেরহাটে ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু হয়েছে। বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুস্ঠানে পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালী পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। মেলায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেছেন।

মেলায় আগত সরকারি প্রতিষ্ঠানের স্টল গুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও উল্লেখ রয়েছে স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে। স্টলগুলোর তৎপরতা দেখে খুশি দর্শনার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit