বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

লালপুরে আ’লীগের দুই গ্রুপের পৃথক সংঘর্ষে আহত ৮

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২০৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পৃথক ঘটনায়  আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় ও দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার (৪২) সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান নুশার (৩৫) কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আশিকসহ অনন্ত ৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দুপুরে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেওয়ার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবলু (৩৫) সিরিয়াল অনুযায়ী না দাঁড়িয়ে জোর করে মালামাল নেওয়ার চেষ্টা করলে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা সরদার (৩৫) বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য দুইজনই আহত হয়েছেন।

এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডকে আশ্রয় প্রশ্চয় দেয় না। এসব ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, দুড়দুড়িয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে, তবে দুয়ারিয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit