সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

রাঙামাটিতে বসতভিটায় আগুন; নিঃস্ব হলো ১০ পরিবার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৭৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনী এলাকায় আকস্মিক আগুনে নিঃস্ব হয়ে গেছে অন্তত ১০টি পরিবার। শনিবার দুপুর পৌনে একটার সময় স্থানীয় বাসিন্দা মিয়া সওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুনের খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সময়ের মধ্যেই ঘরে থাকা জ¦ালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে প্রতিবেশি নাছিসের বসত ঘরটিও আগুনে সম্পূর্ন পুড়ে যায়। দুই ঘরেই অন্তত ১০ পরিবারের বসবাস ছিলো এবং তাদের কোনো কিছুই আগুন থেকে রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন জানিয়েছেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট নিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্ঠা চালিয়েছি। কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত পরবর্তী সময়ে জানানো যাবে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমানসহ পৌর কাউন্সিলগণ ঘটনাস্থলে ছুটে যান এবং পুড়ে যাওয়া বসতভিটাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit