শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ঢাবির ৫৩তম সমাবর্তনের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।সমাবর্তনে বক্তা হিসেবে আছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের অধ্যক্ষ-ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত আছেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত আছেন। অধিভুক্ত সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করেছেন।

সমাবর্তনে ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে যা ঢাবির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit