বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়া শুক্রবার এমন একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করেছে- যা যুক্তরাষ্ট্রের মুল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ।

ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডোর ২১০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র এঘটনার তীব্র নিন্দা করেছে, আর দক্ষিণ কোরিয়া শক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিলেন।

পিয়ংইয়ং আমেরিকাকে ‘ভয়াবহ’ সামরিক জবাব দেয়ার হুমকি দেয়ার পরদিনই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, এটি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে বলে মনে করছে যেটি জাপান সাগর লক্ষ্য করে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে।  

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমটি সেদেশের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো প্রিফেকচারের কাছে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে।

কিশিদা ব্যাংকক শীর্ষ সম্মেলনের অবকাশে আরো বলেন, ক্ষেপণাস্ত্রটির কারণে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো যথেষ্ট পাল্লা ক্ষেপণাস্ত্রটির রয়েছে।

এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চায়ে সন হুই এ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমেরিকা যদি তার অঞ্চলিক মিত্রদের অতিরিক্ত সামরিক সহযোগিতা বন্ধ না করে তাহলে ‘প্রচণ্ড’ সামরিক আঘাত হানবে পিয়ংইয়ং।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit