বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

কোভিড: বিশ্বে আরও ৮১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি ৩ লাখ ১৬ হাজার ৫৬ জনের দেহে শনাক্ত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ৮৪ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১৬০ জন মারা গেছেন।

এ ছাড়া ফ্রান্সে মৃত্যু ৭৪ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ১৭৭ জন। ব্রাজিলে মৃত্যু ৭২ জন এবং আক্রান্ত ৩০ হাজার ৪৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৬৩ জন এবং আক্রান্ত ৬৩ জন। রাশিয়ায় মৃত্যু ৬০ জন এবং আক্রান্ত ৫ হাজার ৫৪৬ জন। তাইওয়ানে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৮৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ২৬ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit