বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম

মালয়েশিয়ার প্লেন ভূপাতিত: দুই রুশ, এক ইউক্রেনীয়কে যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ১৭ ভূপাতিত করার দায়ে দুই রুশ নাগরিক ও এক ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি ডাচ আদালত। 

২০১৪ সালে পূর্ব ইউক্রেনে ওই মালয়েশীয় যাত্রীবাহী প্লেনটি ভূপাতিত করা হয়। এতে প্লেনের ২৯৮ জন আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ক্রু মেম্বার ও ১৭টি দেশের ২৮৩ জন যাত্রী ছিলেন।

এ মামলায় চতুর্থ সন্দেহভাজন ছিলেন আরেক রুশ নাগরিক ওলেগ পুলাতভ। রুশ বিশেষ বাহিনী স্পেৎসনাজ-জিআরইউর সাবেক এই সৈনিককে খালাস দেওয়া হয়।

দোষী সাব্যস্ত প্রত্যেকেই বিচারকার্যে অংশ নিতে অস্বীকৃতি জানান। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। অর্থাৎ সাজাপ্রাপ্তদের সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম।

মালয়েশীয় প্লেনটি ২০১৪ সালে রুশ বিচ্ছিন্নতাবাদীপন্থি ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের মাঝখানে পড়ে গিয়েছিল। ওই সময় গোলাবর্ষণে বিমানটি ভূপাতিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর প্রায় নয় মাস পর নেদারল্যান্ডসের আদালত এই রায় দিলেন। 

সূত্র: সিএনএন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit