মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, টুইটারে দিনে ৪০ লাখ ডলার লোকসান গুনছে। তাই ছাঁটাই ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় নেই।

তিনি প্রতিষ্ঠানের কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন।

কর্মকর্তাদের পাঠানো এক ই-মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে হবে। খবর ওয়াশিংটন পোস্টের।

মাস্ক আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে যারা এতে সই করবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে।

শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে। নতুন টুইটারের অংশ হতে চাইলে কর্মীদের বৃহস্পতিবার ৫টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে।

টুইটারের মালিক বলেন, ‘আপনি যে সিদ্ধান্তই নিন না কেন টুইটারকে সফল করতে প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।’

বিশ্বের সবচেয়ে ধনী এ ব্যক্তিমালিকানা নেওয়ার পর এর মধ্যেই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে টুইটারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit