শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কেন এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : দুর্দান্ত একটি দল নিয়ে কাতার বিশ্বকাপে গেছে ব্রাজিল। দলটির সব সদস্যই দুর্দান্ত ফর্মে আছে। ক্লাব ফুটবলে নিজেদের প্রমাণ করে যাচ্ছেন। তাই ফুটবলবিশেষজ্ঞদের মতে, সেলেসাওরা এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। তিতের দলটি এবার আর নেইমারনির্ভর নয়। দলে আছে বহু তারকার সমাবেশ।  ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ তাদের বিশ্লেষণে লিখেছে, ব্রাজিলের ছয় নম্বর শিরোপা অর্জনের সামর্থ্য এই স্কোয়াডের আছে।

ফিফা বিশ্বকাপে পাঁচটি শিরোপাজয়ী ব্রাজিল এখন পর্যন্ত সবার ওপরে। ২০ বছর আগে শেষ বিশ্বকাপ জিতলেও এখনো প্রতি বিশ্বকাপের আগেই ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরা হয়।  বিশ্বব্যাপী যেসব আন্তর্জাতিক ফুটবল দলের প্রচুর সমর্থক আছে, তাদের মধ্যে ব্রাজিল একটি। ব্রাজিলের স্কোয়াডের গভীরতা যেকোনো দলের জন্য ঈর্ষণীয়। ফুটবল লেখক জেমস হর্নক্যাসলের মতে, ‘ব্রাজিলের এই দলটিতে নেইমারের সামর্থ্যের সবটুকু ব্যবহার করা গেলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ জিততেও পারে। ‘

কোচ তিতের অধীনে ব্রাজিল গত ২৯ ম্যাচে হারেনি, শেষ ১৭ ম্যাচের ১৩টিতে কোনো গোলও হজম করেনি। একই সঙ্গে এই ২৯ ম্যাচে ব্রাজিল গড়ে আড়াইটি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।  নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ক্যাসেমিরো, পাকোয়েতা, ভিনিসিয়ুজ জুনিয়রেরা প্রত্যেকেই বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে দারুণ ফর্ম দেখিয়েছেন। ব্রাজিলের বিশ্বকাপ দলে বড় তারকাদের একজন অ্যালিসন বেকার, যিনি ১ নম্বর জার্সি পরে পোস্টের সামনে দাঁড়াবেন। তা ছাড়া আছেন এডারসন।

পুরো মাঠেই ব্রাজিলের হাতে অনেক বিকল্প আছে।  কোনো কারণে যদি ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা কিংবা মারকুইনহোস খেলতে না পারেন, সে ক্ষেত্রে আছেন এডার মিলিতাও। যিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তিনি রক্ষণ থেকে বল বাড়িয়ে আক্রমণেও যেতে পারেন। আরো আছেন গ্লেজন ব্রেমার, তিনি ইতালিয়ান লিগের বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন। মাঠের দুই পাশেও তিতের হাতে বেশ কয়েকজন বিকল্প আছেন- ভিনিশিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, অ্যান্টনি।

এত ইতিবাচক দিকের মাঝে ব্রাজিলের কিছু দুর্বলতাও আছে। সবচেয়ে বড় দুর্বলতা হলো- গত তিন বছরে তারা কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলেনি। শেষ চারটি বিশ্বকাপেই ব্রাজিল ইউরোপিয়ান দলের সঙ্গে হেরে নকআউট রাউন্ডে বাদ পড়েছে।  নেইমারের শারীরিক সক্ষমতাও একটা ভাবনার বিষয়। অন্যদিকে কোচ তিতের এটা বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। তিনি বিশ্বকাপ দল নিয়ে বলেছেন, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি, যা আমাদের দলে আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ নিয়ে এসেছে। ‘

– বিবিসি বাংলা অবলম্বনে

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit