সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৩২ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : মনবতার মা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ২৪ নভেম্বর যশোরের জনসভা সফল করতে কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের জয় ভদ্র জগাই, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা প্রমুখ। সভায় মনবতার মা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ২৪ নভেম্বর যশোরের জনসভা সফল করতে যুবলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit