সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চৌগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়। বুধবার উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্রাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ ফ্রি ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন মেডিসিন ব্যাংক, যশোর জেনারেল হাসপাতাল ও যশোর আদ্ব-দ্বীন চক্ষু হাসপাতাল।

মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এ ক্যাম্প ধুলিয়ানী ইউনিয়ন ছাড়াও পাশাপোল ইউনিয়, ঝিকরগাছা উপজেলার ব্যাঙদহ, গুলবাকপুর ছুটিপুরসহ বিভিন্ন গ্রামের অসহায় গরীব পরিবারের শিশু-নারীসহ বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসা সেবা নেন। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর মেডিসিন ব্যাংক সচিব ডা. আবুল কালাম আজাদ। মেডিসিন ব্যাংকের সহকারী অফিসার আবু সাআদ শাওনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, মেডিসিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সুলতান আহমেদ, মেডিসিন ব্যাংকের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যা, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও দৈনিক গ্রামের কাগজের সম্পাক মবিনুল ইসলাম মবিন, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমমমিনুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সগণ চিকিৎসা সেবাদেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর, ধুলিয়ানী, কুষ্টিয়া, কাবিলপুর, শাহাজাদপুর, মুকুন্দপুর, উজিরপুর, মুক্তারপুর, ভাদড়া, ফতেপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ নাক, কান, দাঁতসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা নেন। ফ্রি চিকিৎসা ক্যাম্পে পার্শ্ববতী উপজেলা ঝিকরগাছা ও শর্শা থেকেও অসহায় গরীব রোগীরা সেবা নিতে আসেন।

এ সময় কথা হয় ফতেপুর গ্রামের জুলেখা বেগম (৬০), আজমতপুর গ্রামের শাহেলা বেগম (৬৪) কাবিলপুরের কহিনুর বেগম (৪৫), শেফালী খাতুন (৪২) মুক্তারপুর গ্রামের আবুল কালামের সাথে তারা বলেন, ভালো ভাবে আমারদের ডাক্তার দেখেছেন। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম। ফ্রি ক্রাম্পর খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার খুব যত্ন করে দেখলেন। বিনা টাকায় ওষুধও দিলেন। খুব ভালো লেগেছে। বড়বড় ডাক্তার গ্রামে পেয়ে আমরা বেজায় খুশি। ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান বলেন, আমি এ ধরনের ক্যাম্প জনগনের সেবার জন্য আগামীতেও করতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit