সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

কাকে বিয়ে করছেন তামান্না ভাটিয়া?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : ভারতের তামিল ও বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি খবর রটে গেছে অন্তর্জালে। খবরটি হলো— নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তামিল ও বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিন প্রেম করার পর এবার বিয়েরপিঁড়িতে বসচ্ছেন তিনি। পাত্র মুম্বাইয়ের এক ব্যবসায়ী।

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সেই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়েই প্রেম করছিলেন ‘বাহুবলী’খ্যাত তামান্না। তাকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। অবশেষে তিনি রাজি হয়েছেন সেই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করতে। এমন খবর ছড়িয়েছে তার ঘনিষ্ঠজনের কাছ থেকে।

যদিও এখনো এ বিয়ের আনুষ্ঠানিকভাবে তামান্না কিছু জানাননি। তার পরও নেটিজেনরা এ বিষয়টিতে বেশ আশাবাদী। কেননা গত কয়েক বছরে সিনেমাপাড়ায় যতগুলো বিয়ের গুজব ছড়িয়েছে তার বেশিরভাগই সত্যি হয়েছে। যেমনটি দেখা গেছে, সবশেষ দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানির বিয়ের সময়। সেটি সত্যিও হয়েছে। তিনিও মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন। তার নাম সোহেল খাতুরিয়া। আগামী ৪ ডিসেম্বর জয়পুরে হবে তাদের বিয়ের আয়োজন।

তবে এটি তামান্না প্রথম বিয়ের গুঞ্জন নয়। এর আগেও এ ধরনের জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। ২০১৯ সালে অভিনেত্রী একটি সাক্ষাত্কারের সময় প্রকাশ করেছিলেন যে তিনি তার বাবা-মাকে তার জন্য উপযুক্ত বর খোঁজার দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে তার মা একটি পাত্র ঠিক করেছেন।

এদিকে তামান্না ভাটিয়া অভিনীত সবশেষ ছবি মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। ছবির নাম ‘প্ল্যান আ প্ল্যান বি’ সিনেমায়। এ মুহূর্তে শুটিং চলছে ‘ভোলা শঙ্কর’, ‘বোলে চুড়িয়া’, ‘গুরথুন্ডা সিথাকালাম’, ‘বান্দ্রা’সহ বেশ কয়েকটি ছবি।

সূত্র: পিঙ্ক ভিলা

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit