মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডরথী রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোছা. ডরথী রহমান শপথ নিয়েছেন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদের সংরক্ষিত আসন-১৯-এর সদস্য এ্যানী রহমান। এরপর শূন্য ঘোষিত ওই আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডরথী রহমান।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ওই আসনের (যা বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টনকৃত) শূন্যপদে উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১ নভেম্বর। ওই সময়ের মধ্যে একমাত্র ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit