সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নতুন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দাবি আদায়ে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা আওয়ামী লীগকে আর দেখতে চাই না। চাল-ডাল-তেলের জন্য আন্দোলন করছি। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে।

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে পাচার করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকার বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার ধরা পড়ে গেছে। আওয়ামী লীগের অধীনে প্রধানমন্ত্রীর কথা শুনে সবাই হাসছে। সরকার বাংলাদেশের মানুষের মন থেকে সরে গিয়েছে। কথায় আর কাজ নেই, সকলকে এখন ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের ওপর আঘাত করে, নেতাকর্মীদের হত্যা করে মানুষের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

তিনি (১৬ নভেম্বর) বুধবার বিকাল ৩টায় দরগা গেইটস্থ সোলেমান হলে তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই ও ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন মানিক, আকতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, শাহিবুর রহমান সুজান, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জিএম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ, জামিল আহমদ, উসমান গণি, মকসুদুল করিম নুহেল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ।

উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, জৈন্তা উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক রুবেল আহমদ সহ ১৩টি উপজেলা, ৫টি পৌর যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit