বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

নির্বাচনী লড়াইয়ে মাহাথির, অংশ নিলেন প্রচারণায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় শতবর্ষী রাজনীতিক মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৫নভেম্বর তিনি প্রার্থীতা জমা দিয়েছেন। এবার স্বশরীরে অংশ নিলেন আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায়। খবর এপি নিউজের।

সাতানব্বই বছর বয়সে এসে আধুনিক মালয়েশিয়ার এই রূপকার গতকাল মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন ব্যস্ত সড়কে পায়ে হেঁটে জনসংযোগ করেন মাহাথির। পথসভায় ভাষণও দেন। মাহাথিরের প্রত্যাশা আসছে শনিবারের নির্বাচনে বড় অংকের আসন পাবে নতুন এ জোট।

তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পাত্তাই পাবে না নতুন জোট হোমল্যান্ড ফাইটার্স। উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব নির্ধারিত শিডিউলের ১০ মাস আগে দেশটির সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। সেসময়ই, ‘ট্রুলি এশিয়া’ ব্যানারে করেন মালয়েশিয়ার আধুনিকায়ন। পরে, ২০১৮ সালে দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠাতে অনেকটা ত্রাণকর্তা হিসেবেই নামেন নির্বাচনী লড়াইয়ে। বিপুল ভোটে জয়ী হয়ে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রবীন প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে গ্রহণ করেন দায়িত্ব। অবশ্য, ২২ মাস পরই ভেঙে যায় সেই সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit