রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮

রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে বেলারুশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে বেলারুশ। বুধবার (১ এপ্রিল) এমন তথ্য জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিক রিজহেনকভ।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বেলারুশ থেকে উত্তর কোরিয়া যাওয়ার যে কোনো পথ রাশিয়া হয়ে যায়, তাই এই তিন দেশের মধ্যে যৌথ প্রকল্পের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে কাজ চলছে।
রিজহেনকভ আরও জানান, ত্রিপক্ষীয় এই উদ্যোগে খুবই আকর্ষণীয় কিছু প্রকল্প রয়েছে এবং শিগগির দেশটির প্রেসিডেন্ট এ বিষয়ে চমক দিতে পারেন। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো গত ২৫-২৬ মার্চ পিয়ংইয়ং সফর করেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ে উঠলে তা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit